Wednesday, April 29, 2020

পৃথিবীকে অক্ষত রেখেই পাশ কাটিয়ে গেল ‘বিধ্বংসী’ গ্রহাণু।

সকল সৃষ্টির রক্ষাকারী একমাত্র মহান দয়াময় সৃষ্টিকর্তা। অতিক্ষুদ্র করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্ববাসী যখন দিশেহারা, ঠিক সেই সময়ই কেটে গেল বড় এক ফাঁড়া। পৃথিবীর অনেকটা পাশ ঘেঁষেই বেরিয়ে গেছে বিশাল এক গ্রহাণু। প্রায় দুই কিলোমিটার চওড়া পাথরখণ্ডটি কোনোমতে পৃথিবীকে স্পর্শ করলেই গোটা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারত বলে জানিয়েছেন নাসা বিজ্ঞানীরা।
জানা যায়, বুধবার সকালে পৃথিবী থেকে প্রায় ৬৩ লাখ কিলোমিটার (৩৯ লাখ মাইল) দূর দিয়ে চলে গেছে বিশাল গ্রহাণুটি। এর আকার মাউন্ট এভারেস্টের প্রায় অর্ধেক। নিরাপদ দূরত্বে থাকায় পৃথিবীতে এর কোনও প্রভাব পড়েনি। তবুও ঘটনার সময় মহাকাশে সতর্ক নজর রেখেছিলেন নাসার বিজ্ঞানীরা। আলহামদুলিল্লাহ
( সংগ্রহিত ) কুমিল্লা ডেস্ক

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.:

Video Gallary