চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ তাপস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। খেলাটি শর্ট বাউন্ডারি আকারে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ফ্লাড লাইট এর আলোয় হচ্ছে এই টুর্নামেন্ট। খেলায় অংশগ্রহণ করেছে ৪৮ টি দল। ১৬ গ্রুপে বিভক্ত আছে ৩ টি করে দল নিয়ে। টুর্নামেন্টে আছে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এর দল। যার নাম প্রেসিডেন্ট প্লাটুন। আজ বুধবার DIS Fighters কে দারুন ভাবে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন প্রেসিডেন্ট প্লাটুন।
DIS Fighters টসে জিতে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে সংগ্রহ করেন ৬৭ রান। আরাফাত,রাতুল,সজিবের ২টি করে উইকেট সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটসম্যান রেজাউল হক রুবেল এর ৪৬ রান এবং আরাফাত এর ২২ রানে ২.৩ ওভার বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে জয়লাভ করে প্রেসিডেন্ট প্লাটুন।
ম্যান অফ দ্যা ম্যাচঃ রেজাউল হক রুবেল
খবর বিভাগঃ
খেলার খবর



0 Please Share a Your Opinion.: