Tuesday, April 28, 2020

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়াল


বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের ওপর নতুন করোনাভাইরাসের আঘাত কতোটা ব্যাপক, এ তুলনা থেকে তা স্পষ্ট হয়েছে।
প্রাদুর্ভাবের শেষ এখনও অনেক দূর বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। গবেষকরা চিকিৎসার কার্যকর উপায় বের করতে না পারলে আসছে শরতেও যুক্তরাষ্ট্রকে ভুগতে হতে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি। 
ফাউচি বলেছেন, গ্রীষ্মে ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ নাও হতে পারে এবং এর ফিরে আসা অনিবার্য।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বুধবার সকালে দেওয়া হালনাগাদ তথ্যানুযায়ী, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩৫৫ জন।
এরই মধ্যে দেশটিতে শনাক্ত হওয়ার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে গেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জনে।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.:

Video Gallary